Breaking





Showing posts with label বাংলা ব্যাকরণ. Show all posts
Showing posts with label বাংলা ব্যাকরণ. Show all posts

Wednesday, December 07, 2022

Wednesday, December 07, 2022

২৫০০+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন ও উত্তর PDF | 2500+ Bengali Grammar MCQ Questions and Answers PDF

2500+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF | Bengali Grammar MCQ PDF in Bengali; 

2500+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF | Bengali Grammar MCQ PDF in Bengali;
বাংলা ব্যাকরণ MCQ প্রশ্নোত্তর
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে ২৫০০+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন ও উত্তর PDFটি শেয়ার করলাম। যেটির মধ্যে ব্যাকরণের প্রায় সমস্ত অধ্যায় থেকে 2500-এর বেশি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি ICDS Supervisor, Primary TET সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ উপযোগী হবে।

সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

2500+ Bengali Grammar MCQ

File Details::
File Name: 2500 Bengali Grammar MCQ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 223
File size: 3 MB


Tuesday, October 25, 2022

Tuesday, October 25, 2022

৪০০+ পদ পরিবর্তন তালিকা PDF | Bangla Pod Poriborton

৪০০+ পদ পরিবর্তন তালিকা PDF | পদান্তর | Bangla Pod Poriborton

৪০০+ পদ পরিবর্তন তালিকা PDF | Bangla Pod Poriborton
৪০০+ পদ পরিবর্তন
প্রিয় পাঠকেরা,
আজ ৪০০+ পদ পরিবর্তন তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ৪০০টির-ও বেশি বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তনের সুন্দর একটি তালিকা পিডিএফ আকারে লিপিবদ্ধ করা আছে। যেটি আপনাদের Primary TET, CTET সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সহায়তা করবে।

সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

বাংলা পদ পরিবর্তন তালিকা

বিশেষ্য
বিশেষণ
ভগবান
ভাগবৎ
জীবন
জীবিত
যুগ
যুগীয়
অবসান
অবসন্ন
আশ্বাস
আশ্বস্ত
বিধান
বিধেয়
অতিথি
আতিথেয়
দেব
দৈব
সমাস
সমস্ত
গঙ্গা
গাঙ্গেয়
দীর্ঘ
দৈর্ঘ্য
নগর
নাগরিক
পূজা
পূজ্য
দগ্ধ
দাহ
শিশু
শৈশব
সরস
সরসতা
বোকা
বোকামি
অভিজাত
আভিজাত্য
স্বাধীন
স্বাধীনতা
দয়া
দয়ালু
উদ্যম
উদ্যত
অনুভব
অনুভূত
নবীন
নবীনতা
বিবাহ
বৈবাহিক
বিপ্লব
বিপ্লুত
পাণ্ড
পাণ্ডব
অক্ষম
অক্ষমতা
কল্পনা
কল্পিত
শব্দ
শাব্দিক
সৎ
সততা
ভন্ড
ভন্ডামি
মহাত্মা
মাহাত্ম্য
সাক্ষী
সাক্ষ্য
গ্রাম
গ্রাম্য
আদি
আদিম
প্রসাদ
প্রসন্ন
হৃদয়
হৃদ্য
নেতা
নেতৃত্ব
জাতি
জাতীয়
সমর
সামরিক
চালাক
চালাকি
ভেদ
ভিন্ন
প্রবল
প্রাবল্য
তরল
তরলতা
বেয়াদব
বেয়াদবি
উর্বর
উর্বরতা
পৃথিবী
পার্থিব
ঈশ্বর
ঐশ্বরিক
বৈঠক
বৈঠকী
দাম
দামী

পদ পরিবর্তনের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: List of 400+ Terms Change
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 6
File size: 4.9 MB


Click Here to Download

Tuesday, October 25, 2022

৬৫০+ বাংলা বাগধারা বই PDF | 650+ Bangla Bagdhara PDF

গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ তালিকা PDF | Bangla Bagdhara with Sentence 

গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ তালিকা PDF | Bangla Bagdhara with Sentence
৬৫০+ বাংলা বাগধারা ও অর্থ
প্রিয় বন্ধুরা,
আজ ৬৫০+ বাংলা বাগধারা বই PDFটি শেয়ার করলাম। যেটিতে খুবই গুরুত্বপূর্ণ ৬৬০টি বাংলা বাগধারা ও তার অর্থ দেওয়া হয়েছে সুন্দরভাবে তালিকাকারে। বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্যের অন্যতম বিষয় হিসাবে Primary TET, Upper Primary TET সহ বিভিন্ন পরীক্ষাতে বাগধারা থেকে ক্রমশই প্রশ্ন এসে থাকে।

সুতরাং সময় অপচয় না করে নিম্নের দেওয়া লিংক থেকে 650+ Bangla Bagdhara Book PDF পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

বাংলা বাগধারা ও অর্থ তালিকা

বাগধারা বা বাক্যরীতি : কোনো শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয়।

বাগধারা : যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বিশেষ অর্থ প্রকাশ পায় তাকে বাগধারা বলা হয়।

বাগধারা [ অ - ঔ ]


অ আ ক খ = সাধারণ জ্ঞান
অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো
অকূল পাথার = ভীষণ বিপদ
অক্কা পাওয়া = মারা যাওয়া
অগস্ত্য যাত্রা = চির দিনের জন্য প্রস্থান, শেষ বিদায়
অগাধ জলের মাছ = সুচতুর ব্যক্তি
অচল পয়সা = অকেজো হয়ে পড়া, মূল্যহীন
অর্ধচন্দ্র = গলা ধাক্কা
অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন
অন্ধের নড়ি = একমাত্র অবলম্বন
অন্ধি-সন্ধি = গোপন তথ্য
অগ্নিশর্মা = নিরতিশয় ক্রুদ্ধ
অগ্নিপরীক্ষা = কঠিন পরীক্ষা
অগ্নিশর্মা = ক্ষিপ্ত
অন্তরটিপুনি = অলক্ষে অন্যের হৃদয়ে আঘাত দেয়া
অগাধ জলের মাছ = খুব চালাক
অতি চালাকের গলায় দড়ি = বেশি চাতুর্যর পরিণাম
অতি লোভে তাঁতি নষ্ট = লোভে ক্ষতি
অদৃষ্টের পরিহাস = ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা
অর্ধচন্দ্র দেওয়া = গলা ধাক্কা দিয়ে দেয়া
অষ্টরম্ভা = ফাঁকি
অথৈ জলে পড়া = ভীষণ বিপদে পড়া
অন্ধকারে ঢিল মারা = আন্দাজে কাজ করা
অমৃতে অরুচি = দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
অনুরোধে ঢেঁকি গেলা = অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া
অল্পবিদ্যা ভয়ংকরী = সামান্য বিদ্যার অহংকার
অনধিকার চর্চা = সীমার বাইরে পদক্ষেপ
অরণ্যে রোদন = নিষ্ফল আবেদন
অহিনকুল সম্বন্ধ = ভীষণ শত্রুতা, ভীষণ বৈরীভাব
অন্ধকার দেখা = দিশেহারা হয়ে পড়া
অমাবস্যার চাঁদ = অদর্শনীয় বস্তু, দুর্লভ বস্তু


আকাশ কুসুম = অসম্ভব কল্পনা
আকাশ পাতাল = প্রভেদ, প্রচুর ব্যবধান
আকাশ থেকে পড়া = অপ্রত্যাশিত
আকাশ ভেঙে পড়া = ভীষণ বিপদে পড়া
আকাশের চাঁদ = আকাঙ্ক্ষিত বস্তু
আকাশে তোলা = অতিরিক্ত প্রশংসা করা
আকাশের চাঁদ হাতে পাওয়া = দুর্লভ বস্তু প্রাপ্তি
আকাট মূর্খ = জ্ঞানহীন
আক্কেল সেলামি = নির্বুদ্ধিতার দণ্ড
আক্কেল গুড়ুম = হতবুদ্ধি, স্তম্ভিত
আক্কেল দাঁত = বুদ্ধির পরিপক্বতা
আখের গোছানো = স্বার্থ হাসিল করা
আগুন নিয়ে খেলা = বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা
আগুনে ঘি ঢালা = রাগ বাড়ানো
আঙুল ফুলে কলাগাছ = অপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ বড়লোক
আঠার আনা = সমূহ সম্ভাবনা
আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক, শত্রুতা
আহ্লাদে আটখানা = খুব খুশি
আঙুল ফুলে কলাগাছ = হঠাৎ বড়লোক
আদা জল খেয়ে লাগা = উঠে পরে লাগা, প্রাণপণ চেষ্টা করা
আধাঁর ঘরের মানিক = অতি প্রিয় বস্তু
আঁতে ঘা = মনকষ্ট
আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ
আমতা আমতা করা = ইতস্তত করা, দ্বিধা করা
আটকপালে = হতভাগ্য
আঠার মাসের বছর = দীর্ঘসূত্রিতা
আলালের ঘরের দুলাল = অতি আদরে নষ্ট পুত্র
আষাঢ়ে গল্প = আজগুবি কেচ্ছা, আজগুবি গল্প
আপন পায়ে কুড়াল মারা = নিজের অনিষ্ট করা


ইতর বিশেষ = পার্থক্য
ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য
ইঁচড়ে পাকা = অকালপক্ব
ইলশে গুঁড়ি = গুড়ি গুড়ি বৃষ্টি


উত্তম মধ্যম = প্রহার
উড়নচন্ডী = অমিতব্যয়ী
উভয় সংকট = দুই দিকেই বিপদ
উলু বনে মুক্ত ছড়ানো = অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উড়ো চিঠি = বেনামি পত্র
উড়ে এসে জুড়ে বসা = অনধিকারীর অধিকার
উজানে কৈ = সহজলভ্য
উঠতে বসতে = সব সময়
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = একের দোষ অন্যের ঘাড়ে চাপানো


ঊনপাঁজুড়ে = হতভাগ্য/ দুর্বল
ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি


এক ক্ষুরে মাথা মুড়ানো = একই স্বভাবের, একই দলভুক্ত
এক চোখা = পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
এক মাঘে শীত যায় না = বিপদ একবারই আসে না, বার বার আসে
এক নজরে = অতি অল্প সময়ের জন্য
একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়
এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী
এক ঢিলে দুই পাখি মারা = এক সাথে দুই কাজ সমাধা করা
এক কথার মানুষ = যার কথায় নড়চড় হয় না
একাই একশ = অসাধারণ কর্মকুশল
এলাহি কাণ্ড = বিরাট আয়োজন
এলোপাতাড়ি = বিশৃঙ্খলা
এসপার ওসপার = মীমাংসা


ওজন বুঝে চলা = অবস্থা বুঝে চলা/ আত্মসম্মান রক্ষা করা
ওষুধ পড়া = প্রভাপ পড়া
ওষুধে ধরা = প্রার্থিত ফল পাওয়া
বাগধারা সংগ্রহ

বাগধারা [ ক - ড ]


কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা
কচু পোড়া = অখাদ্য
কচ্ছপের কামড় = যা সহজে ছাড়ে না
কলম পেষা = কেরানিগিরি
কলুর বলদ = এক টানা খাটুনি
কথার কথা = গুরুত্বহীন কথা
কাঁঠালের আমসত্ত্ব = অসম্ভব বস্তু
কাকতাল = আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
কপাল ফেরা = সৌভাগ্য লাভ
কত ধানে কত চাল = হিসেব করে চলা
কড়ায় গণ্ডায় = পুরোপুরি
কান খাড়া করা = মনোযোগী হওয়া
কানকাটা = নির্লজ্জ
কান ভাঙানো = কুপরামর্শ দান
কান ভারি করা = কুপরামর্শ দান
কাপুড়ে বাবু = বাহ্যিক সাজ
কেউ কেটা = গণ্যমান্য
কেঁচো গণ্ডুষ = পুনরায় আরম্ভ
কেঁচো খুড়তে সাপ = বিপদজনক পরিস্থিতি
কই মাছের প্রাণ = যা সহজে মরে না
কুঁড়ের বাদশা = খুব অলস
কাক ভূষণ্ডী = দীর্ঘজীবী
কেতা দুরস্ত = পরিপাটি
কাছা আলগা = অসাবধান
কাঁচা পয়সা = নগদ উপার্জন
কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কেতা দুরস্ত = পরিপাটি
কাঠের পুতুল = নির্জীব, অসার
কথায় চিঁড়ে ভেজা = ফাঁকা বুলিতে কার্যসাধন
কান পাতলা = সহজেই বিশ্বাসপ্রবণ
কাছা ঢিলা = অসাবধান
কুল কাঠের আগুন = তীব্র জ্বালা
কেঁচো খুড়তে সাপ = সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কেউ কেটা = সামান্য
কেঁচো গণ্ডুষ = পুনরায় আরম্ভ
কৈ মাছের প্রাণ = যা সহজে মরে না


খয়ের খাঁ = চাটুকার
খণ্ড প্রলয় = ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা


গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ
গদাই লস্করি চাল = অতি ধীর গতি, আলসেমি
গণেশ উল্টানো = উঠে যাওয়া, ফেল মারা
গলগ্রহ = পরের বোঝা স্বরূপ থাকা
গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব
গরমা গরম = টাটকা
গরিবের ঘোড়া রোগ = অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
গুর খোঁজা = তন্ন তন্ন করে খোঁজা
গুরু মেরে জুতা দান = বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গাছে কাঁঠাল গোঁফে তেল = প্রাপ্তির আগেই আয়োজন
গা ঢাকা দেওয়া = আত্মগোপন
গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া
গাছে তুলে মই কাড়া = সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোনো দায়িত্ব গ্রহণ না করা
গুরু মারা বিদ্যা = যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গোকুলের ষাঁড় = স্বেচ্ছাচারী লোক
গোঁয়ার গোবিন্দ = নির্বোধ অথচ হঠকারী
গোল্লায় যাওয়া = নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গোবর গণেশ = মূর্খ
গোলক ধাঁধা = দিশেহারা
গোঁফ খেজুরে = নিতান্ত অলস
গোড়ায় গলদ = শুরুতে ভুল
গৌরচন্দ্রিকা = ভূমিকা
গৌরীসেনের টাকা = বেহিসাবী অর্থ
গুড়ে বালি = আশায় নৈরাশ্য


ঘর ভাঙানো = সংসার বিনষ্ট করা
ঘাটের মরা = অতি বৃদ্ধ
ঘোড়া রোগ = সাধ্যের অতিরিক্ত সাধ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া = মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘোড়ার ঘাস কাটা = অকাজে সময় নষ্ট করা
ঘোড়ার ডিম = অবাস্তব
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো = নিজ খরচে পরের বেগার খাটা
ঘাটের মড়া = অতি বৃদ্ধ
ঘটিরাম = আনাড়ি হাকিম


চক্ষুদান করা = চুরি করা
চক্ষুলজ্জা = সংকোচ
চর্বিত চর্বণ = পুনরাবৃত্তি
চাঁদের হাট = আনন্দের প্রাচুর্য
চিনির বলদ = ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
চোখের বালি = চক্ষুশূল
চোখের পর্দা = লজ্জা
চোখ কপালে তোলা = বিস্মিত হওয়া
চোখ টাটানো = ঈর্ষা করা
চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা
চোখের চামড়া = লজ্জা
চুনকালি দেওয়া = কলঙ্ক
চশমখোর = চক্ষুলজ্জাহীন
চোখের মণি = প্রিয়
চামচিকের লাথি = নগণ্য ব্যক্তির কটূক্তি
চিনির পুতুল = শ্রমকাতর
চুঁনোপুটি = নগণ্য
চুলোয় যাওয়া = ধ্বংস
চিনে/ছিনে জোঁক = নাছোড়বান্দা


ছ কড়া ন কড়া = সস্তা দর
ছা পোষা = অত্যন্ত গরিব
ছাই ফেলতে ভাঙা কুলা = সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি
ছেলের হাতের মোয়া = সামান্য বস্তু
ছুঁচো মেরে হাত গন্ধ করা = নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
ছক্কা পাঞ্জা = বড় বড় কথা বলা
ছিঁচ কাদুনে = অল্পই কাঁদে এমন
ছিনিমিনি খেলা = নষ্ট করা
ছেলের হাতের মোয়া = সহজলভ্য বস্তু


জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো
জিলাপির প্যাঁচ = কুটিলতা
জলে কুমির ডাঙায় বাঘ = উভয় সঙ্কট


ঝড়ো কাক = বিপর্যস্ত
ঝাঁকের কৈ = এক দলভুক্ত
ঝিকে মেরে বউকে বোঝানো = একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান
ঝোপ বুঝে কোপ মারা = সুযোগ মত কাজ করা


টনক নড়া = চৈতন্যোদয় হওয়া
টাকার কুমির = ধনী ব্যক্তি
টেকে গোঁজা = আত্মসাৎ করা
টুপভুজঙ্গ = নেশায় বিভোর


ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা
ঠোঁট কাটা = বেহায়া
ঠগ বাছতে গাঁ উজাড় = আদর্শহীনতার প্রাচুর্য
ঠুঁটো জগন্নাথ = অকর্মণ্য
ঠেলার নাম বাবাজি = চাপে পড়ে কাবু


ডুমুরের ফুল = দুর্লভ বস্তু
ডাকের সুন্দরী = খুবই সুন্দরী
ডুমুরের ফুল = দুর্লভ বস্তু
ডান হাতের ব্যাপার = খাওয়া
ডামাডোল = গণ্ডগোল

বাগধারার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: 650+ Bangla Bagdhara
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 10
File size: 1 MB


Tuesday, October 18, 2022

Tuesday, October 18, 2022

3200+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্নোত্তর PDF | Bengali Grammar MCQ Book PDF

3200+ Bengali Grammar MCQ Questions and Answers PDF | ৩২০০+ বাংলা ব্যাকরণ MCQ বই 

3200+ Bengali Grammar MCQ Questions and Answers PDF | ৩২০০+ বাংলা ব্যাকরণ MCQ বই
বাংলা ব্যাকরণ MCQ বই
প্রিয় বন্ধুরা,
আজকের প্রতিবেদনে 3200+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্নোত্তর PDFটি শেয়ার করলাম। যেটিতে ব্যাকরণের বিভিন্ন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ ৩২৩০টি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। যেগুলি Primary TET, CTET-সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ উপযোগী হবে।

সুতরাং আর সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে Bengali Grammar MCQ Book PDF ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

ভাষা
◧ ধ্বনিতত্ব
ধ্বনির পরিবর্তন
◧ ণত্ব ও ষত্ব বিধান
সন্ধি
◧ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
দ্বিরুক্ত শব্দ
◧ সংখ্যাবাচক শব্দ
বচন
◧ পদাশ্রিত নির্দেশক
সমাস
◧ উপসর্গ
ধাতু
◧ কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলোচনা
তদ্ধিত প্রত্যয়
◧ শব্দের শ্রেণীবিভাগ
পদ-প্রকরণ
◧ ক্রিয়াপদ
বাংলা অনুজ্ঞা
◧ ক্রিয়া-বিভক্তি
কারক ও বিভক্তি
◧ অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
বাক্য প্রকরণ
◧ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা
বাচ্য এবং বাচ্য পরিবর্তন
◧ উক্তি পরিবর্তন
যতি ছেদ-চিহ্নের লিখন কৌশল
◧ বাক্যের শ্রেণীবিভাগ
বাক্যে পদ-সংস্থাপনার ক্রম
◧ বাংলায় অনুবাদ
পত্রলিখন
◧ সারাংশ ও সারমর্ম
ভাব-সম্প্রসারণ
◧ প্রবন্ধ রচনা
বিবিধ

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে দেওয়া আছে

File Details::
File Name: 3200+ Bangla Bakaron MCQ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 72
File size: 1 MB


Tuesday, October 11, 2022

Tuesday, October 11, 2022

৪১০+ বিপরীতার্থক শব্দ তালিকা PDF | List of 410+ Antonyms in Bengali PDF

৪১০+ বিপরীতার্থক শব্দ তালিকা PDF | List of 410+ Antonyms in Bengali PDF

৪১০+ বিপরীতার্থক শব্দ তালিকা PDF | List of 410+ Antonyms in Bengali PDF
৪১০+ বিপরীতার্থক শব্দ
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
Primary TET, SSC, CTET, Abgari Police সহ বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য ৪১০+ বিপরীতার্থক শব্দ তালিকা পিডিএফ - List of 410+ Antonyms in Bengali PDF টি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করছি। যেটির মধ্যে বাছাই করা ৪১০ টি বিপরীতার্থক শব্দের একটি সুন্দর তালিকা আপনারা পাবেন।

             সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে List of 410+ Antonyms in Bengali বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন।

পিডিএফ টির কিছু নমুনা:

🎯 আবৃত ➢ অনাবৃত

🎯 আর্য ➢ অনার্য

🎯 উত্থিত ➢ পতিত

🎯 আস্তীর্ণ ➢ অব্যাপ্ত

🎯 আঁধার ➢ আলো

🎯 উত্তরণ ➢ অবতরণ

🎯 আসক্ত ➢ বৈরাগ্য

🎯 উষ্ণ ➢ শীতল

🎯 পালক ➢ ভক্ষক

🎯 পাত্তা ➢ বেপাত্তা

🎯 আহার্য ➢ অনাহার্য

🎯 উচ্চতর ➢ নিম্নতর

🎯 দুষ্ট ➢ শিষ্ট

🎯 পত্তন ➢ উচ্ছেদ

🎯 নির্বিচার ➢ বিচার

🎯 চেনা ➢ অচেনা

🎯 ডুবন্ত ➢ ভাসন্ত

🎯 ঘাটতি ➢ বাড়তি

🎯 দিবাকর ➢ নিশাকর

🎯 তদীয় ➢ মদীয়

🎯 তীব্র ➢ মৃদু

🎯 চল ➢ অচল

🎯 দুর্বাক ➢ সুবাক

🎯 দুর্বোধ ➢ সুবোধ

🎯 নির্বিরোধী ➢ বিরোধী

🎯 দুস্কর্ষ ➢ সুকর্ম

🎯 ন্যুন ➢ অধিক

🎯 ঘ্রাণ ➢ আঘ্রাণ

🎯 সজীব ➢ নির্জীব

🎯 পৃথক ➢ অপৃথক

🎯 পরিতোষ ➢ অসন্তোষ

🎯 অসীম ➢ সসীম

🎯 দূষিত ➢ বিশুদ্ধ

🎯 সফল ➢ বিফল

🎯 গোচর ➢ অগোচর

🎯 কুটিল ➢ সরল

🎯 কুমেরু ➢ সুমেরু

🎯 ক্ষমতা ➢ অসামর্থ্য

🎯 খরা ➢ বর্ষা

🎯 গড়া ➢ ভাঙা

🎯 কুবিধা ➢ সুবিধা

🎯 কুজন ➢ সুজন

🎯 গুপ্ত ➢ প্রকাশ্য

🎯 কুনীতি ➢ সুনীতি

🎯 ক্রিয়া ➢ প্রতিক্রিয়া

🎯 বিপদ ➢ সম্পদ

🎯 জোয়ার ➢ ভাটা

🎯 সহ্য ➢ অসহ্য

🎯 ক্ষয় ➢ বৃদ্ধি

🎯 গৌরব ➢ লজ্জা

🎯 যাজক ➢ যজমান

🎯 আকার ➢ নিরাকার

🎯 সঞ্চয় ➢ অপচয়

🎯 ব্যর্থ ➢ সার্থক

🎯 দক্ষিণ ➢ বাম

🎯 জন্ম ➢ মৃত্যু

🎯 শ্রম ➢ বিশ্রাম

File Details::
File Name: List of 410+ Antonyms in Bengali
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 7
File size: 5.8 MB


Monday, October 10, 2022

Monday, October 10, 2022

১৫০০টি+ এক কথায় প্রকাশ PDF | Bangla Ak Kothay Prokash

বাংলা এক কথায় প্রকাশ বই | বাক্য সংকোচন | 1500+ Ak Kothay Prokash PDF 

বাংলা এক কথায় প্রকাশ বই | বাক্য সংকোচন | 1500+ Ak Kothay Prokash PDF
১৫০০টি এক কথায় প্রকাশ
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে 1500+ Bangla Ak Kothay Prokash PDFটি শেয়ার করলাম। যেটিতে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ১৫০০টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের সুন্দর একটি তালিকা দেওয়া আছে। Primary TET, Upper Primary TET, CTET, ICDS পরীক্ষায় বাংলা ব্যাকরণের অন্যতম অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন এসেই থাকে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

১৫০০টি বাক্য সংকোচন তালিকা

❏ যা দেখা যাচ্ছে - দৃশ্যমান
❏ যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
❏ যা একইভাবে চলে - গতানুগতিক
❏ যা বাক্যে প্রকাশ করা যায় না - অবর্ণনীয়
❏ যা কষ্ট করে জয় করা যায় - দুর্জয়
❏ যা হবেই/হইবে - ভাবী
❏ যা সহজে দমন করা যায় না - দুর্দমনীয়
❏ যা মাটি ভেদ করে ওঠে - উদ্ভিদ
❏ যা ফুরায় না - অফুরান
❏ যা জলে চরে - জলচর
❏ যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ
❏ যা পূর্বে ঘটেনি - অভূতপূর্ব
❏ যার তল স্পর্শ করা যায় না - অতলস্পর্শী
❏ যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত
❏ যার নাম কেউ জানে না - অজ্ঞাতনামা
❏ যার পত্নী গত হয়েছে - বিপত্মীক
❏ যার ভাতের অভাব - হাভাতে
❏ যার মমতা নেই - নির্মম
❏ যার তুলনা হয় না - অতুলনীয়
❏ যার সীমা নেই - অসীম
❏ যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা
❏ যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ
❏ যে নারীর কোন সন্তান হয় না - বন্ধ্যা
❏ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা
❏ যে নারীর স্বামী প্রবাসে আছে - প্রোষিতভর্তৃকা
❏ যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে - প্রোষিতপত্নীক
❏ যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)
❏ যে রব শুনে এসেছে - রবাহুত
❏ যে লাফিয়ে চলে - প্লবগ
❏ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা
❏ যে নারীর স্বামী মারা গেছে - বিধবা
❏ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া
❏ যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
❏ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন
❏ সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন
❏ সকলের জন্য হিতকর - সার্বজনীন
❏ তালু থেকে উচ্চারিত - তালব্য
❏ তস্করের কাজ - তাস্কর্য
❏ তির নিক্ষেপ করে যে - তিরন্দাজ
❏ তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা - তিলোত্তমা
❏ তীর নিক্ষেপে ওস্তাদ - তীরন্দাজ
❏ ত্বরায় গমন করে যে - তুরগ
❏ তুমুল ঝগড়া - তুলকালাম
❏ তুলা থেকে তৈরি - তুলট
❏ ওজন পরিমাপক - তুলাদণ্ড
❏ তুলা দ্বারা তৈরি - তুলোট
❏ তুষের আগুনের মতো মর্মদাহী - তুষানল
❏ যে তৃণাদি খেয়ে জীবণ ধারণ করে - তৃণভুক
❏ তেজ আছে যার - তেজস্বী
❏ সুদে টাকা খাটানো - তেজারতি
❏ তিন রাস্তার মোড় - তেমাথা
❏ চিত্রকর্মের কাঠামো - নকশা
❏ যা গমন করতে পারে না - নগ
❏ গণনার অযোগ্য - নগণ্য
❏ নদী মাতা যে দেশের - নদীমাতৃক
❏ নদী মেখলা যে দেশের - নদীমেখলা
❏ নতুন অন্নের উৎসব - নবান্ন
❏ নতুন সূর্য - নবারুণ
❏ নতুন বিবাহিত স্ত্রী - নবোঢ়া
❏ আকাশে যে বিচরণ করে - নভোচারী
❏ আকাশ পথে যে যান ব্যবহার করা যায় - নভোযান
❏ যা খনন করা হয়েছে - নমিত
❏ আপনাকে পণ্ডিত মনে করে যে - পণ্ডিতম্মন্য
❏ যে নারী স্বামীর প্রতি অনুরক্তা - পতিব্রতা
❏ পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে - পথিক
❏ কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে - পথিকৃৎ
❏ পায়ে হাঁটা - পদব্রজ
❏ প্রচুর দুধ দেয় যে গাভী - পয়স্বিনী
❏ যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা
❏ আগামীকালের পরের দিন - পরশু
❏ পরের ভালো দেখে যার মন কাতর হয় - পরশ্রীকাতর
❏ পরের অধীন - পরাধীন
❏ পরের অন্নে যে বেঁচে থাকে - পরান্নজীবী
❏ পরিণাম চিন্তা করে যে কাজ করে - পরিণামদর্শী
❏ অক্ষির অগোচর - পরোক্ষ
❏ যা ভাগ করা হয়েছে - ভাজিত
❏ যা ভাগ করা হবে - ভাজ্য
❏ ভাদ্রমাস সম্বন্ধীয় - ভাদুরে
❏ কল্পনার দ্বারা রচিত মূর্তি - ভাবমূর্তি
❏ ভবিষ্যতে হবে এমন - ভাবী
❏ যা পরে ঘটবে - ভাবী, ভবিতব্য
❏ ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন - ভাষাবিদ
❏ সহজে ভয় পায় যে - ভীরু , ভীতু
❏ ভুজ বা বাহুতে ভর করে চলে যে - ভুজগ
❏ পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
❏ ভরণের যোগ্য - ভৃত্য
❏ ভাত প্রধান খাদ্য যার - ভেতো
❏ রোগ ভীতিকে জয় করে যা - ভেষজ
❏ ভূগোল সম্বন্ধীয় - ভৌগোলিক
❏ মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় - মুষ্টিমেয়
❏ প্রায় মৃত - মৃতকল্প
❏ মরার মতো - মৃতবৎ
❏ মাটির তৈরি শিল্পকর্ম - মৃৎশিল্প
❏ মাটি দিয়ে শিল্পকর্ম করে যে - মৃৎশিল্পী
❏ মৃৎ অঙ্গ যার - মৃদঙ্গ
❏ মুত্তিকার দ্বারা নির্মিত - মৃন্ময়
❏ মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ - মেঘমেদুর
❏ মেধা আছে যার - মেধাবী
❏ ভববন্ধন হতে নিষ্কৃতি - মোক্ষ
❏ যাকে মুগ্ধ করা হয়েছে - মোহিত
❏ মুগ্ধ করে যে নারী - মোহিনী
❏ যা শুধুমাত্র কথায় প্রকাশ করা হয় - মৌখিক
❏ মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ - মৌমাছি
❏ পুরুষানুক্রমে ভোগ্য - মৌরসি
❏ মূল সম্বন্ধীয় - মৌল, মৌলিক
❏ কুবেরের ধন রক্ষক - যক্ষ
❏ ক্রমকে বজায় রেখে - যথাক্রমে
❏ বিধিকে অতিক্রম না করে - যথাবিধি
❏ সরোবরে জন্ম যার  -সরোজ
❏ মহাকাব্যের অধ্যায় - সর্গ
❏ সব কিছু সহ্য করে যে - সর্বংসহ
❏ যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা
❏ সর্বজনের কল্যাণে - সর্বজনীন
❏ যে সব জানে - সর্বজ্ঞ
❏ যার সর্বস্ব খোয়া গেছে - সর্বস্বান্ত
❏ যে সব হারিয়েছে - সর্বহারা
❏ যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব
❏ স্ত্রীর সঙ্গে বর্তমান - সস্ত্রীক
❏ সঙ্গে চলে যে - সহচর
❏ একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী
❏ হর্ষে সঙ্গে বর্তমান - সহর্ষ
❏ যে সহ্য করতে পারে - সহিষ্ণু
❏ একই মায়ের পুত্র - সহোদর
❏ যে সংবাদ বহন করে - সাংবাদিক
❏ সাক্ষাৎ দ্রষ্টা - সাক্ষী
❏ অশ্বের চালক - সাদি, সারথি
❏ আনন্দের সঙ্গে বর্তমান - সানন্দ
❏ অবলীলার সঙ্গে - সাবলীল
❏ সমতার ভাব - সাম্য
❏ যার সবকিছু চুরি হয়ে গিয়েছে - হৃতসর্বস্ব
❏ যা হৃদয় বিদীর্ণ - হৃদয়বিদারক
❏ হেমন্তে জাত - হৈমন্তিক
❏ অশ্বের ডাক - হ্রেষা
❏ যা বলার যোগ্য নয় - অকথ্য
❏ যে কর্মের অযোগ্য - অকর্মণ্য
❏ কল্পনা করা যায় না এমন - অকল্পনীয়
❏ অকালে যে পেকে গেছে - অকালপক্ব
❏ যার কোনো কিছু চাওয়ার নেই - অকিঞ্চন
❏ যার কোনো কিছুতে ভয় নেই - অকুতোভয়
❏ অন্তর্গত অপ যার - অন্তরীপ
❏ ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন - অন্তর্ঘাত
❏ অন্তরের ভাব জানেন যিনি - অন্তর্যামী
❏ যার অন্ত নেই - অন্তহীন
❏ শবদাহাদির চরম সংস্কার - অন্ত্যেষ্টি
❏ অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে - অন্নগতপ্রাণ
❏ অন্বেষণ করার ইচ্ছা - অন্বেষা
❏ অনেকের মধ্যে একজন - অন্যতম
❏ দুয়ের মধ্যে একটি - অন্যতর
❏ নিজেকে সামলাতে পারে না যে - অসংযমী
❏ যা হতে পারে না - অসম্ভব
❏ যার সীমা নেই - অসীম
❏ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা
❏ অস্ত্রের দ্বারা উপচার - অস্ত্রোপচার
❏ যা স্থানান্তর করা যায় - অস্থাবর
❏ অহংকার করে যে - অহংকারী
❏ ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার - আঁষটে
❏ কন্ঠ পর্যন্ত - আকণ্ঠ
❏ কর্ণ পর্যন্ত - আকর্ণ
❏ আকাশ মাধ্যমে আগতবাণী - আকাশবাণী
❏ ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ
❏ ইহার তুল্য বা সদৃশ - ঈদৃশ
❏ পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
❏ বলা হয়েছে যা - উক্ত
❏ শৃঙ্খলা মানে না যে - উচ্ছৃঙ্খল
❏ যা উড়ে যাচ্ছে - উড্ডীয়মান
❏ অতি উচ্চ রোল - উতরোল
❏ ঋণ দেয় যে - উত্তমর্ণ
❏ উত্তপ্ত করা হয়েছে - উত্তাপিত
❏ উদগীরণ করা হয়েছে এমন - উদগীর্ণ
❏ উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য
❏ উদিত হচ্ছে এমন - উদীয়মান
❏ বাতাসে উড়ে যায় এমন - উদ্বায়ী
❏ বুকে হেঁটে গমন করে যে - উদ্বাস্ত
❏ যে কর দেয় - করদ
❏ হাতির শাবক - করভ
❏ মাথার খুলি - করোটি
❏ দীর্ঘ কর্ণ - কর্ণিল
❏ কর্মে অতিশয় দক্ষ - কর্মঠ
❏ অব্যক্ত মধুর ধ্বনি - কলতান
❏ ঢেউয়ের ধ্বনি - কল্লোল
❏ অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা
❏ পাখির ডাক - কাকলি
❏ নিবিড় অরণ্য - কান্তার
❏ দেহে, মনে ও কথায় - কায়মনোকাক্যে
❏ ঈষৎ কৃষ্ণ - কালচে
❏ রাত্রির শেষভাগ - কালনিশা
❏ অন্য কাল - কালান্তর
❏ কালে যা ঘটে - কালীন
❏ চুষে খেতে হয় এমন - চোষ্য
❏ চার পা বিশিষ্ট - চৌপায়া
❏ জলস্রোতের শব্দ - ছলছল
❏ জলপ্রবাহের ধ্বনি - ছলছলানি
❏ ছেঁকে নেওয়া হয়েছে এমন - ছানিত
❏ ছন্দে নিপুন যিনি - ছান্দসিক
❏ ছায়া প্রধান তরু - ছায়াতরু
❏ ছুটছে যা - ছুটন্ত
❏ ছেদনের যোগ্য - ছেদ্য
❏ গমন করতে পারে যে - জঙ্গম
❏ জনগণের আবাস্থান - জনপদ
❏ জয় করার যোগ্য - বিজেয়
❏ বিজ্ঞান শিক্ষার জন্য পরীক্ষাগার - বিজ্ঞানাগার
❏ বিজ্ঞাপন দ্বারা প্রচারিত - বিজ্ঞাপিত

এক কথায় প্রকাশের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: 1500+ Ak Kothay Prokash
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 24
File size: 1 MB


Friday, October 07, 2022

Friday, October 07, 2022

বাংলা ব্যাকরণ বই PDF | Bengali Grammar Book PDF

সেরা বাংলা ব্যাকরণ বই PDF | Best Bengali Grammar Book PDF 

সেরা বাংলা ব্যাকরণ বই PDF | Best Bengali Grammar Book PDF
বাংলা ব্যাকরণ বই PDF
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে Bengali Grammar Book PDFটি শেয়ার করলাম। যেটিতে বাংলা ভাষার ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত অধ্যায় গুলি দেওয়া আছে। যেগুলি Primary TET, Upper Primary TET, CTET, ICDS সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী হবে।

সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

ব্যাকরণে যে যে অধ্যায় গুলি আছে ::

বর্ণ ও ধ্বনি প্রকরণ
সন্ধি
শব্দ, ধাতু ও পদ
বাংলা শব্দভাণ্ডার
ধাতুপ্রত্যয় ও শব্দপ্রত্যয়
সমাস
কারক, বিভক্তি ও অনুসর্গ
ধাতু ও ক্রিয়াপদ
বাচ্য
ইত্যাদি………

সম্পূর্ণ বইটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details::
File Name: Best Bengali Grammar Book
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 61
File size: 14 MB


Friday, September 16, 2022

Friday, September 16, 2022

৫০০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDF || Bangla Suddho o Osuddho Banan PDF

৫০০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDF || Bangla Suddho o Osuddho Banan PDF

৫০০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDF || Bangla Suddho o Osuddho Banan PDF
৫০০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান
প্রিয় পাঠকেরা,
আজ ৫০০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ৫০০টির-ও বেশি বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানানের সুন্দর একটি তালিকা পিডিএফ আকারে উপস্থাপন করা আছে। যেটি আপনাদের Primary TET, CTET সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সহায়তা করবে। 

সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান

অশুদ্ধশুদ্ধ
সন্ধাসন্ধ্যা
ভাগিরথীভাগীরথী
পাঁপড়িপাপড়ি
লজ্জাস্করলজ্জাকর
নুপুরনূপুর
ব্যখাব্যাখা
উজ্জলউজ্জ্বল
মৎসমৎস্য
সপ্নস্বপ্ন
মুষ্ঠিমুষ্টি
পার্শপার্শ্ব
মনমোহনমনোমোহন
বৈশিষ্টবৈশিষ্ট্য
বাৎসরীকবাৎসরিক
বাল্মিকীবাল্মীকি
মহারাজামহারাজ
গননাগণনা
কিম্বাকিংবা
উচিৎউচিত
ভৌগলিকভৌগোলিক
কণিকাকনিকা
সামর্থসামর্থ্য
তফসিলতফশিল
চিণ্ময়চিন্ময়
দুর্ণামদুর্নাম
অনিষ্ঠঅনিস্ট
পরপোকারপরোপকার
জাহান্নমজাহান্নাম
তাঁতীতাঁতি
সুধিগণসুধীগণ
উর্ধ্বঊর্ধ্ব
আমাবস্যাঅমাবস্যা
মধুসুদনমধুসূদন
অঞ্জলীঅঞ্জলি
তেজ্যত্যাজ্য
ক্ষিতিশক্ষিতীশ
নিস্বাসনিঃশ্বাস
প্রসারতাপ্রসার
গৃহিতাগ্রহীতা
আশির্বাদআশীর্বাদ
গর্দপগর্দভ
নিরবনীরব
নিলীমানীলিমা
অস্তিঅস্থি
ব্যাস্তব্যস্ত
সান্তনাসান্ত্বনা
বানিজ্যবাণিজ্য
লক্ষীলক্ষ্মী
ব্রাহ্মনব্রাহ্মণ
হৃদপিন্ডহৃৎপিণ্ড
ব্যধিব্যাধি

অশুদ্ধ বানানের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details:-
File Name: 500+ Bangla Suddho o Osuddho Banan
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 6
File size: 5.3 MB


Click Here to Download