Breaking





Showing posts with label Mathematics. Show all posts
Showing posts with label Mathematics. Show all posts

Tuesday, November 01, 2022

Tuesday, November 01, 2022

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান নির্ণয় PDF | Calendar Math Formula and Solution in Bengali PDF

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান PDF | Calendar Math Shortcut Tricks in Bengali PDF 

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান PDF | Calendar Math Shortcut Tricks in Bengali PDF
ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Calendar Math Formula and Solution in Bengali PDFটি শেয়ার করলাম। যেটিতে ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান শর্টকাট টেকনিক বা পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপন করা আছে। যেগুলি Primary TET, CTET, Upper Primary TET, WBCS, Railসহ যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী। সমস্ত পরীক্ষায় অঙ্ক বা গণিটের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবে ক্যালেন্ডার অংক থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে। আর সেই কারণে খুবই কম সময়ে ক্যালেন্ডার অংকের সমাধান করতে Calendar Math Shortcut Tricks PDF ফাইলটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন।

সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান নির্ণয় পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান

❏ সাধারণ বছর (ordinary year) = 365 দিন।
❏ অধিবর্ষ বা লীপ-ঈয়ার (Leap year) = 366 দিন।
❏ সাধারণ বছরে odd day = 1টি।
❏ লীপ-ঈয়ার এ odd day = 2টি।
❏ 100 বছরে 76টি সাধারণ বছর এবং 24টি লীপ-ঈয়ার।
❏ 100 বছরে odd day = 5টি।।
❏ 200 বছরে odd day = (5 x 2) = (10-7) = 3টি।
❏ 300 বছরে odd day = (5 x 3) = (15–7 x 2) = 1টি।
❏ 400, 800, 1200, 1600 এবং 2000 অর্থাৎ (400-এর গুণিতক বছরে) odd day=0টি।
❏ সাল (বছর) কে 4 দ্বারা ভাগে মিললে লীপ-ঈয়ার বা অধিবর্ষ হয়।
❏ সালের শেষে একাধিক শুণ্য থাকলে 400 দ্বারা ভাগে মিললে তবেই লীপ-ঈয়ার বা অধিবর্ষ হয়।
❏ লীপ-ঈয়ার নয় এমন বছরে অর্থাৎ সাধারণ বছরের 1st, জানুয়ারি যে বার হবে 31 ডিসেম্বর সেই বার হবে। অর্থাৎ পরের বছরের 1st, জানুয়ারি ঠিক তারপরের দিন ।
❏ লীপ-ঈয়ার বছরের 1st. জানুয়ারি যে বার হবে 31 ডিসেম্বর ঠিক তার পর দিন হবে।
❏ সাধারণ বছরের 1st. জানুয়ারি যে বার থাকে, সেই বার (day) 53টি এবং অন্যান্য।
❏ লীপ-ঈয়ার বছরের 1st. ও 2nd, জানুয়ারি যে দুটি বার থাকে, সেই দুটি বার (day) 53টি এবং অন্যান্য বার 52টি করে থাকে।
❏ অধিবর্ষ নয় এমন বছরগুলি একই দিনে বা বারে মাস শুরু হয় - (A) জানুয়ারি, অক্টোবর; (B) ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর ; (C) এপ্রিল ও জুলাই।
❏ অধিবর্ষ হলে একই দিনে মাস শুরু হয় - (A) জানুয়ারি, এপ্রিল, জুলাই; (B) ফেব্রুয়ারি, আগষ্ট ; (C) মার্চ ও নভেম্বর।

ক্যালেন্ডার অংক সমাধান নির্ণয়ের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে দেওয়া আছে

File Details::
File Name: Calendar Math Formula and Solution
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 14
File size: 2 MB


Sunday, October 30, 2022

Sunday, October 30, 2022

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula PDF in Bengali

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula in Bengali PDF; 

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula in Bengali PDF;
পরিমিতির সকল সূত্র এবং সমাধান
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDFটি শেয়ার করলাম। যেটিতে পরিমিতির প্রায় সকল সূত্র এবং সমাধানের পিডিএফের মধ্যে উপস্থাপন করা আছে। WBCS, RRB, UPSC, PSC, SSC, WBP, KP সহ বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে ক্রমশই অঙ্ক এসে থাকে। তাই পরিমিতির সূত্র গুলি যদি আয়ত্ত করে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় পরিমিতির অঙ্ক গুলির সমাধান করা খুব সহজ হয়ে যাবে।

সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংক থেকে All Measurement Formula PDFটি ডাউনলোড করে নিন এবং সেই সঙ্গে কিছু অঙ্কের সমাধান রয়েছে সেগুলো দেখে নিতে পারেন।

যে সমস্ত বিষয় গুলি থাকছে::
◉ আয়তক্ষেত্র
◉ বর্গক্ষেত্র
◉ সামান্তরিক
◉ ট্রাপিজিয়াম
◉ রম্বস
◉ সমবাহু,বিষম বাহু,সমকোণী ত্রিভুজ
◉ বৃত্ত
◉ আয়তকার ঘনবস্তু
◉ ঘনক
◉ চোং
◉ শঙ্কু
◉ গোলক
◉ বৃত্তচাপের দৈর্ঘ্য

সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details::
File Name: All Measurement Formula
File Format: PDF
No. of Pages: 10
File size: 0.9 MB

Thursday, October 13, 2022

Thursday, October 13, 2022

গণিতের শর্টকাট টেকনিক PDF | Math Shortcut Tricks PDF

গণিতের শর্টকাট টেকনিক বা পদ্ধতি | Math Shortcut Tricks in Bengali PDF 

গণিতের শর্টকাট টেকনিক বা পদ্ধতি | Math Shortcut Tricks in Bengali PDF
গণিতের শর্টকাট ট্রিকস PDF
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে Math Shortcut Tricks PDFটি শেয়ার করলাম। যেটিতে গণিতের বিভিন্ন শর্টকাট টেকনিক বা পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। যেগুলি 
বিভিন্ন চাকরির পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। সমস্ত পরীক্ষায় অঙ্ক বা গণিত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাড়িয়েছে। আর সেই কারণে খুবই কম সময়ে অংকের সমাধান করতে Math Shortcut Formula PDF ফাইলটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন।

সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে গণিতের শর্টকাট টেকনিক বা সুত্র পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

গণিতের শর্টকাট টেকনিক বা পদ্ধতি

যে যে অধ্যায় গুলি আছে ::
✪ শতকরা হ্রাস/বৃদ্ধি
✪ ট্রেন সংক্রান্ত
✪ ঘন্টা ও মিনিট থেকে ডিগ্রি/কোণ
✪ বাহু এবং কোণ নির্ণয় 
✪ পিপা,ট্যাঁঙ্ক,চৌবাচ্চা সংক্রান্ত 
✪ নৌকা ও স্রোত সংক্রান্ত
✪ লাভ-ক্ষতি সংক্রান্ত
✪ মূলধন,সময়,সুদের হার,সুদ সংক্রান্ত
✪ বৃত্ত ও ত্রিভুজ সংক্রান্ত
✪ একই সংখ্যার বর্গমূল সংক্রান্ত
✪ চাকা সংক্রান্ত
✪ ত্রিভুজ ও বৃত্ত সংক্রান্ত
✪ কাজ ও শ্রমিক সংক্রান্ত
✪ অনুপাত ও সমানুপাত 
✪ প্রাণী বিষয়ক - লাফ, দূরত্ব 
✪ বিক্রয় ও লাভ সংক্রান্ত
✪ বীজগনিতের ভাগশেষ নির্ণয় 
✪ ভাজক নির্ণয় 
✪ দুই সংখ্যার বর্গ নির্ণয় 
✪ আয়তক্ষেত্র সংক্রান্ত 
✪ বিবিধ.....

সমস্ত শর্টকাট সূত্র গুলি পিডিএফে আছে

File Details::
File Name: Math Short Technique
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 35
File size: 3 MB


Sunday, September 11, 2022

Sunday, September 11, 2022

গণিতের সকল সূত্র সমূহ PDF | All Math Formula in Bengali PDF | বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোনমিতি

গণিতের সকল সূত্র সমূহ PDF | বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোনমিতি | All Math Formula PDF

গণিতের সকল সূত্র সমূহ PDF | বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোনমিতি | All Math Formula PDF
গণিতের সকল সূত্র সমূহ
প্রিয় ছাত্রছাত্রী,
আজকের প্রতিবেদনে গণিতের সকল সূত্র সমূহ PDFটি শেয়ার করলাম। যেটিতে বীজগণিত, পাটিগণিত, পরিমিতি এবং ত্রিকোনমিতির সূত্র গুলি খুব সুন্দর ও সারিবদ্ধ ভাবে বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে।

গণিতে যারা দুর্বল এবং দক্ষ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পিডিএফটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় গণিত বিষয়টা থেকে ভালোরকম প্রশ্ন এসে থাকে। তাই এই বিষয়ে একটু পারদর্শী থাকলে ভালো মার্কস নিয়ে পাশ করা যায়।

পিডিএফটির মধ্যে যে বিষয় গুলি থাকছে::

❏ বীজগণিত
➣ বর্গ, ঘন, গুন, উৎপাদক, অনুসিদ্ধান্ত, ও মান নির্ণয়ের সূত্র
➣ সূচক
➣ লগারিদম
➣ ধারা

❏ ত্রিকোনমিতি

❏ পরিমিতি
➣ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ত্রিভুজ, বৃত্ত, ঘনক ইত্যাদির সূত্র।

গণিতের সকল সূত্রের পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details::
File Name: All Math Formula
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 06
File size: 0.91 MB

Wednesday, December 22, 2021

Wednesday, December 22, 2021

Math Online Mock Test in Bengali For Competitive Exams | গণিত অনলাইন মকটেস্ট

Math Online Mock Test in Bengali For Competitive Exams | গণিত অনলাইন মকটেস্ট 

Math Online Mock Test in Bengali For Competitive Exams | গণিত অনলাইন মকটেস্ট
Math Online Mock Test
প্রিয় পাঠকেরা,
আজ Math Online Mock Test in Bengali Part-01 টি শেয়ার করলাম, যেটিতে গণিত বিষয় থেকে মোট ১৫টি প্রশ্ন রয়েছে, যা আপনাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সহায়তা করবে। সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া Start The Quiz বাটনে ক্লিক করে আজকের মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নিন।

Safollo Mock Test
Part 01
Subject Mathematics
Questions 15
Marks 15
Time 90 Seconds/Question

Math Online Mock Test in Bengali

Quiz Application

Website : www.safollo.in

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করুন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Tuesday, September 21, 2021

Tuesday, September 21, 2021

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ : Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ : Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download

Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download
গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ PDF টি আপনাদের মাঝে বিনামূল্যে সরবরাহ করছি। যেটিতে বাছাই করা মোট ৫৩ টি অঙ্ক এবং তার উত্তর রয়েছে। এটি SSC, PSC,Primary TET, WBP Constable, Clerkship, Food SI, ICDS, CTET সহ সমস্ত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে।

              সুতরাং আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে Mathematics Practice Set Part - 2 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি সংগ্রহ করে নিন।

কিছু নমুনা:-

1. একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরের একটি রাস্তা আছে, রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 88 মিটার হলে, রাস্তার প্রস্ত কত ?
[A] 14 মিটার
[B] 8 মিটার
[C] 5.3 মিটার
[D] 10.5 মিটার

2. একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেমি ?
[A] 5.169
[B] 6.928
[C] 8.65
[D] 7.462

3. একটি বর্গাকার মাঠকে 160 টাকা প্রতি হেক্টর লেভেলিং এবং টার্ফিং করতে মোট খরচ হয় 2624.40 টাকা, যদি, যদি মাঠটিকে 25 পয়সা প্রতি মিটার বের দিয়ে ঘিরতে হয়, তবে মোট খরচ কত হবে ?
[A] 325 টাকা
[B] 350 টাকা
[C] 405 টাকা
[D] 450 টাকা

4.  P নল, Q নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা Q নল দ্বারা খালি হতে যে সময় লাগে P নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে, একত্রে নল দুটির দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে ?
[A] 5 মিনিটে
[B] 7 মিনিটে
[C] 11 মিনিটে
[D] 4 মিনিটে

5. যদি 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা মজুরি পায়, তাহলে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা মজুরি পাবে ?
[A] 840 টাকা
[B] 810 টাকা
[C] 890 টাকা
[D] 950 টাকা

6. নারু একটি কাজ 20 দিনে এবং গোপাল 25 দিনে করতে পারে, দুজন একত্রে কাজ শুরু করার 5 দিন পর গোপাল চলে যায় | অবশিষ্ট কাজ শেষ করতে নারুর কতদিন সময় লাগে ?
[A] 11 দিন
[B] 13 দিন
[C] 16 দিন
[D] 17 দিন

7. স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার/ ঘন্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত ?
[A] 28 কিমি/ঘন্টা
[B] 23 কিমি/ঘন্টা
[C] 11 কিমি/ঘন্টা
[D] 21 কিমি/ঘন্টা

8. 54 কিমি/ঘন্টা = ? মিটার/সেকেন্ড
[A] 13
[B] 20
[C] 26
[D] 15

9. দুটি ক্রমিক কমিশন 10% ও 20% - এর তুল্য কমিশন কত ?
[A] 23%
[B] 28%
[C] 21%
[D] 25%


10. একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, বিক্রয়মূল্য 56.25 টাকা বৃদ্ধি করলে লাভ হয় 10%, ঘড়িটির ক্রয়মূল্য কত ?
[A] 375 টাকা
[B] 350 টাকা
[C] 530 টাকা
[D] 570 টাকা

11. একজন দোকানদার 10 টাকায় 12 টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10 টি বেলুন বিক্রি করে, তার লাভের হার কত ?
[A] 30%
[B] 34%
[C] 40%
[D] 44%

12. একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে, যদি সে সেটি 25% কম দামে কিনত এবং বিক্রি করবার সময় 10 টাকা ছাড় দিত, তবে সে 40% লাভ করত | সানগ্লাসের ক্রয়মূল্য কত ?
[A] 30 টাকা
[B] 40 টাকা
[C] 50 টাকা
[D] 60 টাকা

13. যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হারে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 180.80
[B] 1008.80
[C] 1088.80
[D] 1080

14. একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত ?
[A] 25%
[B] 50%
[C] 75%
[D] 100%

15. 1600 টাকার ওপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে, বার্ষিক সুদের হার কত ?
[A] 63/4%
[B] 64/1%
[C] 62/1%
[D] 5%

16. রাম 9000 টাকা বিনিয়োগে একটি ব্যাবসা শুরু করে, 5 মাস পর শ্যাম 8000 টাকা নিয়ে সেই ব্যাবসায় যোগ দেয় | বছরের শেষে 6970 টাকা লাভ হলে শ্যাম লাভ বাবদ কত টাকা পায় ?
[A] 1900 টাকা
[B] 2200 টাকা
[C] 2300 টাকা
[D] 2550 টাকা

17. A, B ও C একটি যৌথ ব্যাবসায় 1 : 2 : 3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 তাদের লাভের অনুপাত কত ?
[A] 1 : 3 : 2
[B] 1 : 4 : 9
[C] 4 : 9 : 1
[D] 2 : 3 : 1

18. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফলের হ্রাস/বৃদ্ধি কত ?
[A] 4.5 বৃদ্ধি
[B] 5.4 বৃদ্ধি
[C] 5.4 হ্রাস
[D] 4.5 হ্রাস

19. 1400 – এর x% = 119 হলে, x = ?
[A] 5.8
[B] 15
[C] 26
[D] 8.5

20. একটি বাগানে 5000 টি চারাগাছ রয়েছে, যার মধ্যে 5% হল গোলাপের এবং 1% হল গাঁদাফুলের চারাগাছ, বাগানে কতগুলি অন্যান্য চারাগাছ আছে ?
[A] 4150
[B] 4400
[C] 4700
[D] 4725



File Details::
File Name: Mathematics Practice Set Part - 2
File Format: PDF
No. of Pages: 6
File size: 3.7 MB


Click Here to Download

Saturday, September 18, 2021

Saturday, September 18, 2021

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১ : Mathematics Practice Set Part - 1 Bengali PDF Download

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১ : Mathematics Practice Set Part - 1 Bengali PDF Download

Mathematics Practice Set Part - 1 Bengali PDF Download
গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিতের প্রস্তুতির জন্য Mathematics Practice Set Part - 1 Bengali PDF টি আপনাদের মাঝে বিনামূল্যে সরবরাহ করছি। যেটিতে বাছাই করা মোট ৫৫ টি অঙ্ক এবং তার উত্তর রয়েছে। এটি SSC, PSC,Primary TET, WBP Constable, Clerkship, Food SI, ICDS, CTET সহ সমস্ত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে।

             সুতরাং সময় অপচয় ন করে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ বিনামূল্যে গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১ পিডিএফটি ডাউনলোড করে নিন এবং নিজেকে পরীক্ষার প্রস্তুতির জন্য একধাপ এগিয়ে নিন।


কিছু নমুনা প্রশ্নোত্তর:

❏ কোনো এক ভাগ-সংক্রান্ত অঙ্কে ভাগফল 403, ভাজক 100, এবং ভাগশেষ 58 হয়, তবে ভাজ্য  কত ?

(A) 34058

(B) 40358 ✔

(C) 40558

(D) 43058

❏ A,B,C,D এবং E এই পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 52, B এবং E এর গুণফল কত ?

(A) 2500

(B) 2910

(C) 2800 ✔

(D) 3026

❏ x78y সংখ্যাটি যদি 55 দ্বারা বিভাজ্য হয়, তবে x এবং y এর মান কত ?

(A) 1,5

(B) 4,5 ✔

(C) 6,5

(D) 8,5

❏ 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত ?

(A) 40200 ✔

(B) 30200

(C) 70200

(D) 150000

❏ 312×219×517×613 এর একক ঘরের অঙ্কটি কত ?

(A) 2

(B) 6

(C) 9

(D) 8 ✔

❏ 26244 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে ?

(A) 2

(B) 3

(C) 6 ✔

(D) 5

❏ 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ হবে ?

(A) 162

(B) 126 ✔

(C) 212

(D) 612

❏  x² - 78² = 6460 হলে, x এর মান কত  ?

(A) 112 ✔

(B) 115

(C) 118

(D) 107

❏ 535.9225 – এর বর্গমূল কত ?

(A) 24.15

(B) 30.45

(C) 29.25

(D) 23.15 ✔

❏ একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীদের সংখ্যা কত?

(A) 20

(B) 40

(C) 60 ✔

(D) 80

❏ 1095/1168  ভগ্নাংশ সরলীকরণ করুন ?

(A) 12/15

(B) 15/16 ✔

(C) 17/27

(D) 27/28

❏ বৈশাখী 100 পৃষ্ঠার টিনটিন কমিক বইয়ের 4/5 অংশ পড়েছে, তার এখনও কত পৃষ্ঠা পড়া বাকি  আছে ?

(A) 20 ✔

(B) 40

(C) 60

(D) 80


❏ 2/45 ভগ্নাংশটিকে শতাংশে প্রকাশ করুন ?

(A) 24/9 %

(B) 4%

(C) 8%

(D) 4 4/9% ✔

❏ দুটি সংখ্যার লসাগু যথাক্রমে 13 এবং 1989 যদি একটি সংখ্যা 117 হয়, তবে অন্য সংখ্যাটি কত?

(A) 121

(B) 221 ✔

(C) 321

(D) 231

❏ কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে, যোগফল 24,32,36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে?

(A) 859 ✔

(B) 424

(C) 895

(D) 4230

❏ 3556 এবং 3444 সংখ্যা দুটির গসাগু হল ?

(A) 21

(B) 26

(C) 28 ✔

(D) 33

❏ দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 7700 যদি একটি সংখ্যা 275 হয়, তবে অন্য সংখ্যাটি কত ?

(A) 281

(B) 267

(C) 380

(D) 308 ✔

❏  100 × 10 – 100 + 2000 ÷ 100 = ?

(A) 290

(B) 920 ✔

(C) 890

(D) 92

❏ 792.02 + 101.32 – 306.76 = ?

(A) 839.43

(B) 797.11

(C) 586.58 ✔

(D) 347.12

❏ 45 – [ 28 – {37 – (15 - *) } ] = 58 হলে * - এর মান কত ?

(A) 19 ✔

(B) - 19

(C) 39

(D) – 39

❏ 7 জন ছাত্রীর একটি গোষ্ঠীতে প্রাপ্ত গড় নম্বর হল 226 | যদি তাদের মধ্যে 6 জনের প্রাপ্ত নম্বর হয় 340,180,260,56,275 এবং 307, তবে 7-ম ছাত্রের প্রাপ্ত নম্বর কত ?

(A) 146

(B) 304

(C) 134

(D) 164 ✔

❏ 5 বছর পূর্বে P এবং Q - এর বয়সের গড় ছিল 15 বছর, বর্তমানে P,Q এবং R - এর বয়সের গড় হল 20 বছর | 10 বছর পরে, R – এর বয়স কত হবে ?

(A) 20 বছর

(B) 30 বছর ✔

(C) 40 বছর

(D) 50 বছর

❏ 100 টি সংখ্যার গড় 44, এই 100 টি সংখ্যার সাথে নতুন 4 টি সংখ্যা যোগ করলে নতুন গড় হবে 50 | নতুন 4 টি সংখ্যার গড় হল ?

(A) 250

(B) 175

(C) 200 ✔

(D) 275

❏ পরপর 6 টি জোড় সংখ্যার গড় 8 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ?

(A) 6

(B) 7

(C) 11

(D) 10 ✔

❏ সৌরভ, গৌরাঙ্গ এবং সাহেবের বেতনের অনুপাত 2:3:5 | যদি তাদের বেতন যথাক্রমে 15%, 10% এবং 20% হারে বৃদ্ধি করা হয়, তবে তাদের বর্ধিত বেতনের অনুপাত কত হবে ?

(A) 23:33:60 ✔

(B) 33:23:10

(C) 20:40:22

(D) 37:17:21




File Details::
File Name: Mathematics Practice Set Part - 1
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 8
File size: 4.3 MB


Click Here to Download