Breaking





Showing posts with label Scholarship. Show all posts
Showing posts with label Scholarship. Show all posts

Saturday, July 02, 2022

Saturday, July 02, 2022

ঐকশ্রী স্কলারশিপ ২০২২ | Aikyashree Scholarship 2022 Apply Now

ঐক্যশ্রী স্কলারশিপ । Aikyashree Scholarship for Minority Students 

ঐকশ্রী স্কলারশিপ ২০২২ | Aikyashree Scholarship 2022 Apply Now
ঐকশ্রী স্কলারশিপ 2022
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ ও অর্থ নিগম (WBMDFC) -এর তরফ থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করে থাকে। যেসকল ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে এডমিশন বা ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপ -এর  জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বছর বহু সংখ্যক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পরীক্ষায় পাশ করা ছাত্র ছাত্রীরা এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য প্রতীক্ষায় থাকে।

ঐকশ্রী স্কলারশিপ ২০২২ সম্পর্কিত যাবতীয় তথ্য, যেমন - আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, টাকার পরিমাণ সহ সমস্ত কিছু তথ্যর বিস্তারিত আলোচনা করা হলো আজকের পোস্টে।

Aikyashree Scholarship 2022

◨ ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের যোগ্যতা::-
ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।

(১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) ঐক্যশ্রী প্রকল্পের আওতায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত ছাত্র-ছাত্রী হতে হবে।
(৩) আবেদনকারীকে অবশ্যই কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে, প্রতিষ্ঠানটি অবশ্যই কোন নির্দিষ্ট শিক্ষা বোর্ড / কাউন্সিল / ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত হতে হবে।
(৪) যে সমস্ত ছাত্র-ছাত্রী ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পাঠরত তারা Pre-matric স্কলার্শিপ এর জন্য আবেদন করতে পারবেন।
(৫) যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed সে পাঠরত তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
(৬) শেষ পরীক্ষায় আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ৫০শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে।
(৭) আবেদনকারীর বাৎসরিক পারিবারিক আয় ২ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
(৮) যদি কোন ছাত্র বা ছাত্রী পশ্চিমবঙ্গের বাইরের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে, তাহলে সেই ব্যক্তি এই স্কলারশিপের জন্য কোনভাবেই আবেদন করতে পারবেন না।

◨ ঐক্যশ্রী স্কলারশিপ টাকার পরিমান::-
(১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য) - বছরে ১,১০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
(২) পোস্ট- ম্যাট্রিক স্কলারশিপ ( উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed ছাত্র ছাত্রীদের জন্য) - বছরে ১০,২০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

◨ ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি::-
ঐক্যশ্রী স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইন মাধ্যমে।  wbmdfcscholarship.org ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন।

◨ ঐক্যশ্রী স্কলারশিপ 2022 প্রয়োজনীয় ডকুমেন্টস::-
স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র গুলি লাগে, সেগুলি নিম্নে দেওয়া হল -
(১) মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের এডমিট কার্ড।
(২) শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)
(৩) স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
(৪) পারিবারিক আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট
(৫) ব্যাংকের পাস বই।
(৬) পাসপোর্ট সাইজের কালার ছবি।
(৭) কাস্ট সার্টিফিকেট।
(৮) বর্তমানে যে স্কুলে বা কলেজে ভর্তি হয়েছেন তার রশিদ

◨ ঐক্যশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর::-
১৮০০১২০২১৩০

◨ ঐক্যশ্রী প্রকল্প হোয়াটস্যাপ নম্বর::-
৮০১৭০৭১৭১৪

◨ ঐক্যশ্রী স্কলারশিপ Apply Link::-
◉ Official Notice : Download
◉ Apply Now : Click Here

Friday, July 01, 2022

Friday, July 01, 2022

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ২০২২ সম্পূর্ণ আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ | Bikash Bhavan Scholarship 2022 

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ২০২২
বিকাশ ভবন স্কলারশিপ 2022
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বিভাগ থেকে প্রতি বছর মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেসব ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই বিকাশ ভবন স্কলারশিপ 2022 বা মেরিট কাম মিনস স্কলারশিপ 2022 -এর  জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। বিকাশ ভবন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হলো।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ২০২২

❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্যতা:-

বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।

❍ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
❍ বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২,৫০,০০০ হাজার টাকা বা তার কম হতে হবে।
❍ যেসমস্ত ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

❐ বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা :-

যে কোর্সে ভর্তি হয়েছেন সর্বনিম্ন নম্বর
উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন) গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর
পলিটেকনিক মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

❐ বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ:-
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে।  নিম্নে কোর্স অনুযায়ী তালিকাকারে দেওয়া হল:- 

কোর্স / প্রোগ্রামস মাসিক হার
উচ্চ মাধ্যমিক ১০০০ টাকা
স্নাতক স্তর (কলা) ১০০০ টাকা
স্নাতক স্তর (বাণিজ্য) ১০০০ টাকা
স্নাতক স্তর (বিজ্ঞান) ১৫০০ টাকা
স্নাতক স্তর (অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স) ১৫০০ টাকা
স্নাতকোত্তর স্তর (কলা) ২০০০ টাকা
স্নাতকোত্তর স্তর (বাণিজ্য) ২০০০ টাকা
স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান) ২৫০০ টাকা
স্নাতকোত্তর স্তর (পেশাদারি কোর্স) ২৫০০ টাকা
নন-নেট এম. ফিল / নন-নেট পি.এইচ.ডি এবং নেট-এল এস পি.এইচ.ডি
যথাক্রমে
৫০০০ টাকা এবং ৮০০০ টাকা
স্নাতক (ইঞ্জিনিয়ারিং),
স্নাতকোত্তর (ইঞ্জিনিয়ারিং)
এবং এআইসিটিই অনুমোদিত
পেশাদারি কোর্স
৫০০০ টাকা
পলিটেকনিক ১৫০০ টাকা
স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি)
এবং ডিপ্লোমা কোর্সেস
যথাক্রমে
৫০০০ টাকা এবং ১৫০০ টাকা

❐ বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। 

1) প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।  রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে।  কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিম্নে দেওয়া হল-

উচ্চমাধ্যমিক স্তর : Directorate of School Education
স্নাতক ও স্নাতকোত্তর স্তর : Directorate of Public Instruction
মেডিকেল কোর্স : Directorate of Medical Education
পলিটেকনিক কোর্স : Directorate of Technical Education and Training
ইঞ্জিনিয়ারিং : Directorate of Technical Education

2) ‘Directorate’ নির্বাচন করার পর আবেদনকারীকে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।  রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে সেটি যত্নসহকারে রাখবেন, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।

3. স্কলারশিপের স্থিতি জানতে ‘Application ID’ ও 'Password' দিয়ে Log In করে দেখুন।

❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস:-
বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -
❍ জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
❍ শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)
❍ শেষ পরীক্ষার এডমিট কার্ড
❍ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের শংসাপত্র
❍ আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
❍ ব্যাংক একাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি
❍ নতুন কোর্সে ভর্তির রশিদ

উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে PDF File আকারে আপলোড করতে হবে।

❐ বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর :
প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যে কোন সমস্যা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন।

হেল্পলাইন নম্বর - ১৮০০১০২৮০১৪

❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু বা শেষ তারিখ :
প্রতিবছর বিকাশ ভবন স্কলারশিপ -এর আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে। আশা করা যায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ শেষ তারিখ হল ফেব্রুয়ারি, ২০২৩।

❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইমেল আইডি :
helpdesk.svmcmwb@gov.in

❐ বিকাশ ভবন স্কলারশিপ Apply Link
∎ Official Notice : Download
∎ Apply Now : Click Here

Friday, July 01, 2022

নবান্ন স্কলারশিপ ২০২২ | উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ | Nabanna Scholarship 2022

নবান্ন স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি | Nabanna Scholarship 2022; 

নবান্ন স্কলারশিপ ২০২২ | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি | Nabanna Scholarship 2022
নবান্ন স্কলারশিপ 2022
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ দেওয়া হয়ে থাকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ 2022 -এর  জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

Nabanna Scholarship 2022

❏ নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা::
১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

স্তর ন্যূনতম নম্বর
উচ্চ-মাধ্যমিক স্তর মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম
স্নাতক স্তর উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম
স্নাতকোত্তর স্তর স্নাতক স্তরে (H) কমপক্ষে ৫০% কিন্তু ৫৩% এর কম

২) নবান্ন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।

৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই স্কলারশিপ সে পাবে।

৪) যেসমস্ত ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

৫) যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন শিক্ষা বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য যোগ্য।

❏ নবান্ন স্কলারশিপে টাকার পরিমান::
নবান্ন স্কলারশিপে আবেদন করলে বাৎসরিক ১০,০০০ টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।

❏ নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট::
⦿ ফিলাপ করা স্কলারশিপের আবেদনপত্র
⦿ শেষ পরীক্ষার মার্কশিট
⦿ বর্তমান কোর্সে ভর্তির রশিদ
⦿ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট
⦿ এলাকার MLA Recommendation Certificate
⦿ সেল্ফ ডিক্লারেশন কপি
⦿ ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
⦿ এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)

❏ নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন পদ্ধতি::
নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি একই। এই স্কলারশিপ আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। তবে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ঠিকানায় আবেদন পত্র দিতে হবে।

১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে। 

২) প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে।

৩) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।

৪) যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

৫) আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র গুলি সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই আবেদনপত্র বা ফর্ম সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারবেন।

❏ নবান্ন স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

❏ উত্তরকন্যা স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Uttarkanya, P.O. - Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

❏ নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর::
প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যেকোনো সমস্যা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। স্কলারশিপ আবেদন সংক্রান্ত যেকোন অসুবিধার সম্মুখীন হলে নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন।

(033)2214 1902 অথবা (033) 2253 5278

❏ আবেদনের শুরু ও শেষ তারিখ::
নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

নীচে দেওয়া লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ -এ আবেদন করার সমস্ত ফর্ম গুলি ডাউনলোড করতে পারবেন।

অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিংক
Nabanna Scholarship Application Form Download
Uttarkanya Scholarship Application Form Download
MLA Recommendation Form Download
Self Declaration Form Download
Official Website wbcmo.gov.in